বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

‘নগ্নতার জন্য আপনাকে ভারতরত্ন দেওয়া উচিত’, অভিনেত্রীর খোঁচা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

আত্মানুসন্ধানের নামে আবারও বিতর্কে জড়ালেন বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নগ্ন অবস্থায় গাছে গাছে লাফাতে দেখা যায় তাকে। বিদ্যুতের দাবি, প্রকৃতির কোলে নিজেকে বিলীন করতেই এমন উদ্যোগ নিয়েছেন তিনি।

তবে এই ভিডিও ভালোভাবে নিতে পারেননি অভিনেত্রী রোজলিন খান। প্রকাশ্যেই বিদ্যুতের এই কর্মকাণ্ডকে কটাক্ষ করে তীব্র ভাষায় সমালোচনা করেছেন তিনি।

রোজলিন বলেন, ‘নগ্ন হওয়াটা কোনো সাহসিকতার প্রতীক নয়। কেউ টাকা জন্য নগ্ন হয়, আর আপনি রোমাঞ্চের জন্য নগ্ন হয়েছেন। অসাধারণ! আপনাকে তো ভারতরত্ন দেওয়া উচিত!’

এখানেই থামেননি তিনি। বিদ্রূপের সুরে আরও যোগ করেন, ‘এখানেই বা থামলেন কেন? নগ্ন হয়ে তো চাঁদেই চলে যেতে পারতেন! কী মূর্খামি। উনি বোঝাতে চাইছেন, তিনি কিছুই ভয় পান না। আর এই বার্তা দিতে পোশাক খুলতে হবে কেন?’

এর আগেও বিদ্যুৎ একাধিকবার জানিয়েছেন, প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ে তিনি শহরের আরাম-আয়েশ ছেড়ে প্রকৃতির কাছে ফিরে যান। তাঁর মতে, প্রকৃতির মধ্যেই মানুষ শারীরিক ও মানসিকভাবে নিজেকে নতুন করে গড়ে তুলতে পারে।

ভিডিওটি শেয়ার করার সময় বিদ্যুৎ লিখেছিলেন, ‘একজন কালারিপায়াত্তুর ছাত্র হিসেবে বছরে একটি সময় আমি প্রকৃতির মধ্যে নিজেকে মেলে ধরি। একে বলা হয় ‘সহজা’। সহজা মানে প্রাকৃতিক স্বাচ্ছন্দ্য, সহজাত প্রবৃত্তিতে ফিরে যাওয়া এবং প্রকৃতির সঙ্গে গভীর সংযোগ।’

সব মিলিয়ে, আত্মানুসন্ধানের নামে বিদ্যুৎ জামওয়ালের এই উদ্যোগ যেমন একাংশের কাছে সাহসী ও ব্যতিক্রমী বলে মনে হয়েছে, তেমনই রোজলিন খানের মতো অনেকের চোখে এটি অপ্রয়োজনীয় নগ্নতা ও বিতর্ক তৈরির চেষ্টা হিসেবেই ধরা পড়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD