সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত
হেনলি পাসপোর্ট ইনডেক্স-২০২৬ প্রকাশ

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে উন্নতি করেছে বাংলাদেশ। হেনলি পাসপোর্ট ইনডেক্স-২০২৬ সালের বৈশ্বিক পাসপোর্ট র্যাংকিং অনুযায়ী, পাঁচ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯৫ নম্বরে। এই সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন আগাম ভিসা ছাড়া বা ভিসা অন-অ্যারাইভাল ও ই-ভিসার মাধ্যমে মোট ৩৭টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবেন।

হেনলি পাসপোর্ট ইনডেক্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন তালিকায় বাংলাদেশের নাগরিকদের জন্য ভ্রমণসুবিধা আগের তুলনায় কিছুটা বেড়েছে। আগের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০ নম্বরে।

চলতি বছরের সূচকে শীর্ষ তিনটি পাসপোর্টই এশিয়ার দেশগুলোর দখলে। তালিকায় এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলের মধ্যে ১৯২টিতে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের নাগরিকরা ১৮৮টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পান।

একই স্কোর পাওয়া দেশগুলোকে একই অবস্থানে রাখার নিয়ম অনুযায়ী, ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে। এসব দেশের নাগরিকরা ১৮৬টি দেশ ও অঞ্চলে ভিসামুক্ত প্রবেশাধিকার পান। চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে—যাদের স্কোর ১৮৫। পঞ্চম স্থানে রয়েছে হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই), স্কোর ১৮৪।

হেনলি সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া যেসব দেশে ভ্রমণ করতে পারবেন, তার মধ্যে রয়েছে বাহামা, বার্বাডোজ, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দ আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার ও মালদ্বীপ।

এছাড়া তালিকায় রয়েছে মাইক্রোনেশিয়া, মন্তসেররাত, মোজাম্বিক, নেপাল, নুউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু ও ভানুয়াতু।

তবে উল্লেখ্য, এসব দেশের মধ্যে কয়েকটিতে সরাসরি ভিসামুক্ত প্রবেশাধিকার থাকলেও কিছু দেশে বিমানবন্দরে পৌঁছে ভিসা (ভিসা অন-অ্যারাইভাল) নিতে হয়। আবার কয়েকটি দেশের ক্ষেত্রে আগাম ই-ভিসা আবেদন করার সুযোগ রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান উন্নত হওয়া ইতিবাচক ইঙ্গিত দিলেও আন্তর্জাতিক ভ্রমণসুবিধা বাড়াতে কূটনৈতিক উদ্যোগ ও ভিসা উদারীকরণ নীতিতে আরও অগ্রগতি প্রয়োজন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD