মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না: দীনেশ ত্রিবেদী নেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধস: মৃত ছাড়াল ১ হাজার, নিখোঁজ ৪৪৬২ জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ ইইউতে যোগদানের আলোচনা প্রত্যাখ্যান, নিরাপত্তায় নতুন পথ খুঁজছে আইসল্যান্ড রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২ পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প

নিজেকে নির্দোষ দাবি করলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যর বেঞ্চ তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন।

এদিকে গুম করে শতাধিক মানুষ খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হবে আগমী ৮ ফেব্রুয়ারি থেকে।

পরে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ১০৪ জনকে গুম করে হত্যার অভিযোগ আনা হয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে।

সামরিক বাহিনীর অফিসারদের র‌্যাবের পক্ষ থেকে অভিযানে পাঠিয়ে তাদের চরিত্র কীভাবে ধ্বংস করা হয়েছে, সাক্ষ্যগ্রহণে তা উঠে আসবে বলেও জানান তাজুল ইসলাম।

আসামি বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।

গাজীপুর, বরগুনা এবং সুন্দরবন–এ তিন স্থানে শতাধিক হত্যার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

এদিকে আসামিপক্ষের আইনজীবী নাজনীন নাহার জানান, জিয়াউল আহসানের বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা ভিত্তিহীন। প্রসিকিউশন যা বলছে সবই মিথ্যা।

এর আগে গত ১৭ ডিসেম্বর এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর, তা উপস্থাপন করে তিনটি অভিযোগ আমলে নেওয়ার আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরবর্তীতে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে আদেশ দেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD