মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

স্থগিত হলো বেসরকারি ৫ প্রতিষ্ঠানের করোনা টেস্ট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০

অনুমতি দেওয়া ৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে করোনা টেস্ট স্থগিত করেছে স্বাস্থ্য অধিদফতর।

আজ রবিবার (১২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ও টেকনিক্যাল কমিটি ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, কোভিড-১৯-এর সভাপতি অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত পৃথক ৫টি চিঠিতে প্রতিষ্ঠানগুলোকে কোভিড-১৯ আরটি-পিসিআর টেস্ট স্থগিত রাখতে বলা হয়।

প্রতিষ্ঠানগুলো হলো, সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল, কেয়ার মেডিক্যাল কলেজ, স্টিমজ হেলথ কেয়ার, থাইরোকেয়ার ডায়াগনস্টিক, চট্টগ্রামের এপিক হেলথ কেয়ার।

অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত চিঠিগুলোতে বলা হয়, আপনার হাসপাতাল/ডায়গনস্টিককে কোভিড-১৯ আরটি-পিসিআর ল্যাবরেটরি পরীক্ষার অনুমতি দেওয়া হলেও অদ্যাবধি কার্যক্রম শুরু করতে ব্যর্থ হয়েছেন। তাই কোভিড-১৯ পরীক্ষা করার অনুমোদন সাময়িকভাবে স্থগিত করা হলো।

চিঠিতে বলা হয়, প্রতিষ্ঠানগুলো যদি পুনরায় পরীক্ষা করতে চায় তাহলে তাদের ল্যাবরেটরি সম্পূর্ণভাবে কোভিড-১৯ আরটি পিসিআর পরীক্ষার প্রস্তুতি সাপেক্ষে পুনরায় আবেদন করতে হবে।

কোভিড-১৯ আরটি পিসিআর মেশিন এবং আমদানিকৃত কিটের অনাপত্তিপত্র ওষুধ প্রশাসন অধিদফতর থেকে নিতে হবে এবং পরবর্তীতে সরেজমিন পরিদর্শনের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD