বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

বিয়ের দুই মাসের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন অভিনেত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান গেল বছরের নভেম্বরে বিয়ে করেছেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাকিবুল হাসানের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তার। বিয়ের দুই মাস না যেতেই এবার দিলেন সন্তানের খবর। অভিনেত্রী জানান, মা হচ্ছেন তিনি।

বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত অভিনেত্রী প্রিয়াঙ্কা। ধার্মিক ছেলেকে বিয়ে করবেন বলে জানিয়েছিলেন তিনি। বিয়ের পর অবশ্য জানান, তার বর নামাজ কাজা করেন না। তাই তো সংসারজীবন নিয়ে খুশি তিনি।

বুধবার (১৪ জানুয়ারি) প্রিয়াঙ্কার জন্মদিন। আর তার আগেই সুখবর জানিয়ে আরটিভিকে অভিনেত্রী বলেন, ‘নিজের জন্মদিন। জীবনের আরো একটি অধ্যায় পার হচ্ছে। এর মাঝে আবার মা হতে যাচ্ছি।

খুশি লাগছে, আবার লজ্জাও পাচ্ছি।’
প্রিয়াঙ্কা জানান, চলতি বছরের জুলাই মাসে পৃথিবীতে সন্তানের আগমনের কথা রয়েছে। চিকিৎসক তেমনটাই জানিয়েছেন। প্রিয়াঙ্কা। আল্লাহ্‌ চাইলে আরো আগে আসতে পারে।

ছেলে হলে নাম রাখবেন আফফান বিন রাকিব, আর মেয়ে বাবু হলে নাম হবে মারিয়াম বিনতে রাকিব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD