রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

এসএসসি পরীক্ষা নিয়ে যা জানাল শিক্ষা বোর্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে এসএসসি পরীক্ষা। পরীক্ষা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে।

বোর্ড সূত্রে জানা গেছে, প্রথম দিন (২১ এপ্রিল) বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। এরপর পর্যায়ক্রমে ইংরেজি, গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং মানবিক শাখার বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রুটিন অনুযায়ী ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা হবে ২৬ এপ্রিল এবং ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল

বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ের পরীক্ষা যথাক্রমে নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে। একইভাবে ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার সব বিষয়ের পরীক্ষার তারিখও রুটিনে উল্লেখ করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে আলাদাভাবে জানানো হবে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, অনিবার্য কারণে রুটিন পরিবর্তনের প্রয়োজন হলে তা যথাসময়ে জানানো হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD