শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঝিনাইদহে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ, ২ জনের কারাদণ্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২০

 

ঝিনাইদহ শহরের আরাপপুর থেকে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করেছে র‌্যাব। এ সময় ২ জনকে ২ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে এ অভিযান চালানো হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামের আতিয়ার রহমানের ছেলে হারুন মিয়া (৩০) ও একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে পাভেল (২৮)।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের আরাপপুর এলাকার একটি দোকানে অভিযান চালায় র‌্যাব। এ সময় নামীদামি কোম্পানির বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করা হয়। এ কাজে জড়িত থাকার অভিযোগে দোকানের মালিক হারুন ও পাভেলকে আটক করে ২ মাস করে কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্যাহ।

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD