সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, মামলা ৬১ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির

দুই মাসে দেশে আসবে ৩ লাখ ৫১ হাজার ৭০০ মেট্রিক টন এলপিজি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

চলতি জানুয়ারি মাসে এক লাখ ৬৭ হাজার ৬০০ এবং ফেব্রুয়ারিতে এক লাখ ৮৪ হাজার ১০০ মেট্রিক টন এলপিজি আমদানি হবে দেশে। এই দুই মাস মিলিয়ে মোট তিন লাখ ৫১ হাজার ৭০০ মেট্রিক টন এলিপিজি আমদানি হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রেলপথ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে জরুরি বৈঠকে এ তথ্য জানান এলপিজি আপারেটররা।

বৈঠকে দেওয়া তথ্য অনুযায়ী, নাভানা এলপিজি লিমিটেড জানুয়ারিতে ২ হাজার ৫০০ মেট্রিক টন ও ফেব্রুয়ারিতে ৩ হাজার মেট্রিক টন, টিএমএসএস এলপিজি লিমিটেড দুই মাসে ৩ হাজার ৩০০ মেট্রিক টন করে, এসকেএস এলপিজি ৫ হাজার মেট্রিক টন করে, বিএম এনার্জি (বিডি) লিমিটেড ১৬ হাজার ৫০০ ও ২০ হাজার মেট্রিক টন করে, পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড দুই মাসে ১২ হাজার মেট্রিক টন করে, জেএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেড জানুয়ারিতে ৯ হাজার মেট্রিক টন, ওমেরা পেট্রোলিয়াল লিমিটেড দুই মাসে ২৫ হাজার মেট্রিক টন করে, যমুনা স্পেসটেক জয়েন ভেঞ্চার লিমিটেড ২৭ হাজার ৫০০ ও ৪৪ হাজার দুই মাসে, লাফজ গ্যাস (বাংলাদেশ) লিমিটেড ১৬ হাজার মেট্রিক টন করে, ডেল্টা এলপিজি লিমিটেড দুই মাসে ৫ হাজার ৮০০ ও ১০ হাজার ৮০০ মেট্রিক টন করে, ইউনাইটেড অ্যাগাজ এলপিজি লিমিটেড ১৫ হাজার মেট্রিক টন করে, মেঘনা ফ্রেস এলপিজি লিমিটেড ৩০ হাজার মেট্রিক টন করে আমদানি করবে।

রমজানের আগেই এলপিজি সংকট কেটে যাবে বলে জ্বালানি উপদেষ্টাকে আশ্বস্ত করেন এলিপিজি অপারেটররা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD