বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

বড়াইগ্রামে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২০

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবুল কাশেম (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার নগর ইউনিয়নের কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে। আবুল কাশেম ওই গ্রামের আবুল হাশেমের ছেলে।

স্থানীয়রা জানান, আজ সকালে শিশুটি পার্শ্ববর্তী খালার বাড়িতে যাচ্ছিল। এ সময় আবুল কাশেম তাকে ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি কান্না শুরু করলে তাকে ছেড়ে দেয়। ঘটনাটি ওই শিশু বাড়িতে গিয়ে তার বাবা-মাকে জানায়। পরে শিশুটির মা থানায় অভিযোগ দিলে আবুল কাশেমকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবু সাঈদ বলেন, আবুল কাশেম প্রায়ই এধরনের কর্মকাণ্ড করে থাকে। তাকে আটকের পরে আর ৩/৪ জন অভিভাবক অভিযোগ নিয়ে থানায় যাচ্ছে বলে শুনেছি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD