বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

‘দ্য হাউসমেইড’-এর রেকর্ড, ক্যারিয়ারে নতুন অধ্যায়ে সিডনি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

এইচবিওর আলোচিত সিরিজ ‘ইউফোরিয়া’ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া অভিনেত্রী সিডনি সুইনির জন্য ২০২৫ সাল ছিল উত্থান-পতনের। বছরের শুরুতে একটি সিনেমা বক্স অফিসে প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও শেষ পর্যন্ত আরেকটি ছবি তার ক্যারিয়ারে এনে দিয়েছে সবচেয়ে বড় সাফল্য।

নারীকেন্দ্রিক মনস্তাত্ত্বিক থ্রিলার ‘দ্য হাউসমেইড’ এখন বিশ্বজুড়ে দর্শক ও সমালোচকদের আলোচনার কেন্দ্রে।

ফ্রেইডা ম্যাকফ্যাডেনের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে সিডনি সুইনির সঙ্গে অভিনয় করেছেন আমান্ডা সেফ্রিড ও ব্র্যান্ডন স্কলেনার।

পরিচালক পল ফিগের সিনেমাটি মাত্র ৪৫ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হলেও ২৩-২৫ জানুয়ারির সপ্তাহান্তে বিশ্বব্যাপী টিকিট বিক্রি থেকে আয় করেছে প্রায় ২৯৫ মিলিয়ন ডলার। এর মধ্য দিয়ে পল ফিগের আগের সর্বোচ্চ আয় করা ছবি ‘ব্রাইডসমেইডস’-এর রেকর্ড ভেঙে দিয়েছে ‘দ্য হাউসমেইড’।

এই সাফল্য সুইনির ক্যারিয়ারেও নতুন অধ্যায় যোগ করেছে। প্রধান চরিত্রে অভিনীত তার আগের সবচেয়ে ব্যবসাসফল ছবি ‘এনিওয়ান বাট ইউ’-এর আয়ের রেকর্ডও পেছনে ফেলেছে নতুন এই থ্রিলার। এমনকি ২০২৫ সালের বেশ কয়েকটি আলোচিত ও পুরস্কারপ্রত্যাশী সিনেমার চেয়েও বেশি আয় করেছে ছবিটি।

ছবির গল্পে সুইনিকে দেখা গেছে মিলি ক্যালোওয়ে চরিত্রে কারাভোগ শেষে নতুন জীবন শুরু করতে; যিনি লং আইল্যান্ডের ধনী উইনচেস্টার পরিবারের বাড়িতে গৃহকর্মীর কাজ নেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিবারের আড়ালে থাকা অস্বস্তিকর গোপন সত্য ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। বিশেষ করে মিলি ও তার নিয়োগকর্তা নিনা উইনচেস্টারের মধ্যকার সম্পর্ক, ক্ষমতা ও নিয়ন্ত্রণের জটিল দ্বন্দ্বে রূপ নেয়।

‘দ্য হাউসমেইড’ প্রমাণ করেছে, শক্ত গল্প ও মানসম্মত নির্মাণ হলে মাঝারি বাজেটের নারীকেন্দ্রিক সিনেমাও বড়পর্দায় বড় সাফল্য পেতে পারে। সূত্র: হলিউড রিপোর্টার

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD