মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

অস্ট্রেলিয়ান ওপেনে নতুন চ্যাম্পিয়ন রিবাকিনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

ম্যাচের শুরুতে সেট হেরে পিছিয়ে পড়লেন আরিনা সাবালেঙ্কা। পরের সেটেই অবশ্য ঘুরে দাঁড়ালেন তিনি। তৃতীয় সেটের শুরুরটাও ভালোই হলো তার।

কিন্তু এরপর, যেভাবে পাল্টা আক্রমণ করলেন এলেনা রিবাকিনা, তার জবাব পেলেন না সাবালেঙ্কা। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হলেন কাজাখস্তান তারকা।

মেলবোর্নের পার্কের রড লেভার অ্যারেনায় সোয়া দুই ঘণ্টার লড়াইয়ে ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে জিতে শিরোপা হাসি হাসলেন রিবাকিনা।

২৬ বছর বয়সী এই তারকা তিন বছর আগে ২০২২ সালে উইম্বলডন জিতেছিলেন। তার ক্যাবিনেটে যোগ হলো আরেকটি ট্রফি।

চ্যাম্পিয়ন হওয়ার পর মাইক্রোফোন হাতে রিবাকিনা বলেন, শব্দ খুঁজে পাচ্ছি না। কিন্তু আমি আরিনাকে অভিনন্দন জানাতে চাই। কয়েক বছর ধরে সে দারুণ সাফল্য পেয়েছে এবং আশা করি, একত্রে সামনেও আমরা আরও অনেক ফাইনাল খেলব।

প্রতিপক্ষকে অভিনন্দন জানিয়ে সাবালেঙ্কা বলেন, সবসময় আমার পাশে থাকার জন্য এবং ফাইনালে আমার পরাজয় সহ্য করার জন্য আমার দলকে ধন্যবাদ। আমরা সবসময় দুর্দান্ত কিছুর আশাই করি। এবার হয়নি। আশা করি, আগামী বছরের ট্রফি অবশ্যই আমাদের হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD