সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, মামলা ৬১ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ খেলার নিয়ম পাল্টে গেছে, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও ভাতা দিচ্ছে সরকার, প্রজ্ঞাপন জারি

ইরানে ভবনে ভয়াবহ বিস্ফোরণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসের একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বন্দর আব্বাসের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত আটতলা একটি ভবনে ওই বিস্ফোরণ ঘটেছৈ। এতে ভবনের দুটি তলা ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি আশপাশে কয়েকটি যানবাহন ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের স্থানীয় সংবাদমাধ্যম বলছে, বিস্ফোরণের এই ঘটনার পরপরই সেখানে দেশটির উদ্ধারকারী ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছেছেন। বর্তমানে ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা পরিচালনা করছেন তারা।

দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলেছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর এক কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়ে পড়েছে, তা ‌‌সম্পূর্ণ মিথ্যা।

ইরানের সাম্প্রতিক সরকার-বিরোধী বিক্ষোভে দমন-পীড়নের অভিযোগে গত কয়েক দিন ধরে দেশটির ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের আশপাশে ব্যাপক সামরিক উপস্থিতি ঘটিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এর মাঝেই শনিবার দেশটির বন্দরনগরীতে ভবনে বিস্ফোরণের ওই ঘটনা ঘটেছে।

সূত্র: এএফপি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD