বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

নির্বাচন করতে বাধা নেই মোবাশ্বের আলম ভূঁইয়ার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া নির্বাচন করতে পারবেন। মোবাশ্বের আলমের প্রার্থিতা নিয়ে করা লিভ টু আপিল মঞ্জুর করে আজ রবিবার আদেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ।

আদালতে মোবাশ্বের আলমের পক্ষে ছিলেন আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া।

তিনি জানান, আজকের এই আদেশের ফলে মোবাশ্বের আলম নির্বাচন করতে পারবেন।

তবে তার নির্বাচনের ফলাফল আপিল নিষ্পত্তি হওয়ার ওপর নির্ভর করবে।

দলীয় প্রত্যয়নপত্র না থাকায় মোবাশ্বেরের মনোনয়নপত্র বাতিল করে ইসি। তবে ইসির মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলম হাইকোর্টে রিট করেছিলেন। সে রিটের শুনানি নিয়ে গত ২৫ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন।

তাকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে তিনি ধানের শীষ প্রতীক বরাদ্দ পান। তবে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে একই আসনের প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD