বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

১২ তারিখ বিজয় ছাড়া ফিরে আসা যাবে না: আসিফ মাহমুদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল ঘোষণায় ১১ দলীয় নেতাকর্মীদের বিজয় ছাড়া ফিরে না আসার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সদর উপজেলার গোয়ালঝাড় উচ্চ বিদ্যালয় মাঠে পঞ্চগড়-১ আসনে (আটোয়ারী, তেঁতুলিয়া ও সদর উপজেলা) ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমের প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া ১১ দল ভেবেছে বাংলাদেশকে মুক্ত করা প্রয়োজন, সুশাসন নিশ্চিত করা প্রয়োজন। ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে গিয়ে শত শত নেতাকর্মীকে ত্যাগ স্বীকার করে এক কাতারে এসে দাঁড়াতে হয়েছে। গত ৫৪ বছরে আমরা দেখেছি এই বাংলাদেশে কমিশনারের ছেলে কমিশনার, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান, এমপি মন্ত্রীর ছেলে এমপি মন্ত্রী, প্রধানমন্ত্রীর ছেলে মেয়ে প্রধানমন্ত্রী হয়। আমরা চাই আগামীর বাংলাদেশে একজন রিকশাওয়ালার ছেলেও এমপি মন্ত্রী হবে। সেই বাংলাদেশ গড়তে হলে এই পরিবারতন্ত্র ভাঙতে হবে। পরিবারতন্ত্র ভাঙতে হলে বাংলাদেশের এক নম্বর আসনে শাপলা কলিকে বিজয়ী করতে হবে।

তিনি বলেন, শাপলা কলিকে ভোট দিলে আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। শাপলা কলিকে ভোট দিলে প্রত্যেক পরিবারে অন্তত একজনের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।

এর আগে তিনি নির্বাচনি পদযাত্রার অংশ হিসেবে পঞ্চগড় থেকে হ্যাঁ ভোট ও শাপলা কলির প্রচার গাড়িতে নেতাকর্মীদের সঙ্গে প্রচারণার মাধ্যমে সভাস্থলে পৌঁছান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD