সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, মামলা ৬১ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ খেলার নিয়ম পাল্টে গেছে, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও ভাতা দিচ্ছে সরকার, প্রজ্ঞাপন জারি

আনুষ্ঠানিকভাবে ইরানি নারীরা পাবেন মোটরসাইকেল চালানোর লাইসেন্স

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

বহুদিনের আইনি অস্পষ্টতার অবসান ঘটিয়ে এখন আনুষ্ঠানিকভাবে মোটরসাইকেল চালানোর লাইসেন্স পেতে পারবেন ইরানি নারীরা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) এই তথ্য জানায় আনাদোলু এজেন্সি। আগের আইনে নারীদের মোটরসাইকেল বা স্কুটার চালানো স্পষ্টভাবে নিষিদ্ধ না থাকলেও কর্তৃপক্ষ নারীদের লাইসেন্স ইস্যু করতো না।

এই আইনি অস্পষ্টতার কারণে দুর্ঘটনা ঘটলে নারীদেরই আইনগতভাবে দায় বহন করতে হতো, এমনকি তারা ভুক্তভোগী হলেও।

ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ মঙ্গলবার ট্রাফিক কোড স্পষ্ট করার লক্ষ্যে একটি প্রস্তাবে সই করেছেন। দেশটির মন্ত্রিসভা জানুয়ারির শেষ দিকে এটি অনুমোদন দেয় বলে জানিয়েছে ইলনা সংবাদ সংস্থা।

প্রস্তাব অনুযায়ী, ট্রাফিক পুলিশ নারী আবেদনকারীদের ব্যবহারিক প্রশিক্ষণ দেবে, পুলিশের সরাসরি তত্ত্বাবধানে পরীক্ষা নেবে এবং নারীদের মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স ইস্যু করবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD