বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দেশে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় অবস্থিত স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা দিনটিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস হিসেবে অভিহিত করে আশা প্রকাশ করেন যে, দেশবাসী আজ একটি সুন্দর ও উৎসবমুখর নির্বাচন প্রত্যক্ষ করবে।

সারা দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন যে, এখন পর্যন্ত দেশের কোথাও কোনো ভোটকেন্দ্র দখলের অপ্রীতিকর খবর প্রশাসনের কাছে আসেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠ পর্যায়ে সক্রিয় থাকায় বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়াই ভোটগ্রহণ কার্যক্রম চলছে।

একজনের ভোট অন্যজন দিয়ে দেওয়ার মতো বিচ্ছিন্ন কোনো অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এবার একজনের ভোট অন্যজন দেওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরও যদি এমন কোনো ঘটনার প্রমাণ বা ভিডিও থাকে, তবে তা আমাদের দিন; আমরা কঠোরভাবে বিষয়টি খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের সমন্বয়ে গঠিত নিরাপত্তা বলয় রাজধানীসহ প্রতিটি জেলায় নিশ্ছিদ্র নজরদারি বজায় রেখেছে। উপদেষ্টা জানান যে, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং ভোটকেন্দ্রের পবিত্রতা রক্ষায় সরকার কোনো ধরনের আপস করবে না।

তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন যে, একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন করার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, তা বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটারদের উৎসবমুখর উপস্থিতিই প্রমাণ করে যে তারা বর্তমান নির্বাচনী ব্যবস্থাপনার ওপর আস্থা রাখছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD