সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

ভোটের পরেও ভোটারদের ভুলেননি নুরুল হক নুর। নির্বাচনের আগে পটুয়াখালী-৩ আসনের ভোটারদের বাড়ি আসার জন্য লঞ্চের টিকিট ফ্রি করে দিয়েছিলেন নুরুল হক নুর। এবার ওই ভোটারদের কর্মস্থলে ফিরে যেতেও লঞ্চের ফ্রি টিকেটের ব্যবস্থা করলেন সদ্য নির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এ বিষয়ে নুরুল হক নুর তার ভেরিফায়েড ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ঢাকা ও চট্টগ্রামের গলাচিপা-দশমিনার সম্মানিত ভোটারদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা)-এর নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুরের পক্ষ থেকে দেয়া ফ্রি লঞ্চ সার্ভিসের রয়েল ক্রুজ-০২ আজ বিকাল ৪টায় চরকাজল লঞ্চঘাট হতে চর শিবা, আউলিয়াপুর, দশমিনা, বাশবাড়িয়া চাঁদপুর হয়ে ঢাকা আসবে।

তিনি লেখেন, উক্ত লঞ্চটি গলাচিপার চরকাজল লঞ্চঘাট হতে যাত্রা শুরু করে চর শিবা, আউলিয়াপুর, দশমিনা ও বাশবাড়িয়া হয়ে চাঁদপুর অতিক্রম করে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।

নুরুল হক নুরের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পটুয়াখালী-৩ আসনের কর্মজীবী মানুষসহ সাধারণ মানুষ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD