শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পাকিস্তান ম্যাচের আগে বান্ধবীর সঙ্গে একান্তে টিম হোটেলে হার্দিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

খেলায় পুরো মনোযোগ ঠিক রাখতে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটারদের একাধিক নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

যার মধ্যে অন্যতম ছিল, বিশ্বকাপের সময়ে দলের সঙ্গে স্ত্রী বা বান্ধবীকে না রাখা। এতদিন পার্টনারকে সঙ্গে রাখার অনুমতি খেলোয়াড়দের দেওয়া হলেও সাম্প্রতিক পারফরম্যান্সের জন্য সেই নিয়মে বদল আনে তারা। কিন্তু এবার সেই নিয়ম ভাঙলেন হার্দিক পান্ডিয়া। এমনটাই অভিযোগ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের।

এ বিষয়ে এক্স-এ এক ভিডিও রীতিমতো ভাইরাল। যেখানে দেখা যায়, টিম হোটেল থেকে হার্দিক পান্ডিয়া বেরিয়ে আসছেন বান্ধবী মাহিকা শর্মার সঙ্গে। যেই ক্লিপটা শেয়ার করে এক সমর্থক প্রশ্ন তোলেন, ‘হার্দিকের জন্য কি নিয়ম চালু করেনি বিসিসিআই?’ কোনও খেলোয়াড় তার বান্ধবী বা স্ত্রীকে সঙ্গে রাখতেই পারেন, তবে তাকে আলাদা হোটেলে রাখতে হবে এবং সেই খরচ বহন করতে হবে খেলোয়াড়কেই। শুধু তাই নয়, বান্ধবী বা স্ত্রী, খেলোয়াড়দের সঙ্গে হোটেল লবিতে থাকতে পারবেন না।

তবে কেউ কেউ হার্দিকের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন করলেও অনেকে সমর্থন করেছেন। এক সমর্থক লেখেন, ‘আমরা চাই হার্দিক পান্ডিয়া পাকিস্তানের বিপক্ষে নিজের সেরাটা দিক, তাই তার যেটা পছন্দ সেটাই করতে দেওয়া হোক।’ অন্য এক সমর্থক লেখেন, ‘হার্দিক মাহিকার সঙ্গে দেখা করেছেন হোটেল ছাড়ার সময়ে।’

হার্দিক পান্ডিয়া এখন সেরা ফর্মে রয়েছেন। চলতি বিশ্বকাপে আমেরিকার বিপক্ষে রান বা উইকেট না পেলেও নামিবিয়ার বিপক্ষে ৫২ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন দুই উইকেট।

২০১৬ সাল থেকে ২০২৫ পর্যন্ত হার্দিক পান্ডিয়া পাকিস্তানের বিপক্ষে মোট ৯টা ম্যাচ খেলেছেন। করেছেন ৯৮ রান। সর্বোচ্চ রান ৪০। নিয়েছেন ১৫ উইকেট। সেরা বোলিং ৮ রান দিয়ে ৩ উইকেট। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে হার্দিকের দাপট কতটা তা এই পরিসংখ্যান থেকেই পরিষ্কার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD