রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তি নিয়ে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছেন না প্রতিমন্ত্রী হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে শত্রুরা: খামেনি অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, ক্ষতির মুখে বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি: অর্থমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে না

বাগেরহাটে ২ বাসের ভয়াবহ সংঘর্ষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের সংঘর্ষের নারীসহ ১৫ জন আহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ব্যাংক কর্মকর্তা মানবেন্দ্র নারায়ন সরকার (৪৫), নাছিমা বেগম (৬০), শিল্পী মন্ডল (৪০), রাজিয়া বেগম (৫০), সোনিয়া আক্তার (৩৫), নিরঞ্জন কুমার দাশ (৫০), হালিমা বেগম (৪২), মিনতী রানী ঢালী (৪০), কপিল রায়সহ (৩৫) ১৫ জন।

পুলিশ জানায়, রোববার সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বিএম লাইন পরিবহন খুলনার দিকে যাচ্ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী রূপসী বাসটি ফকিরহাট এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এক ঘণ্টার মতো যানবাহন চলাচল বন্ধ ছিল।

বাগেরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. বজলুর রহমান বলেন, খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। আহতদের মধ্যে ছয়জন নারী ও ৯ জন পুরুষ রয়েছে। আহতরা বেশিরভাগ যাত্রী রূপসী বাসের।

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। বাস দুটিকে সড়কের উপর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রুপসী বাসের ব্রেক ফেল করার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD