বিএনপির মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেয়েছেন বরিশাল–১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদীর।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) উভয়েই ফোন পাওয়ার বিষয় নিশ্চিত করেছেন।
সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদীর মঙ্গলবার দুপুরে বলেন, ‘সিলেটবাসী ও দেশবাসীর দোয়া চাইছি। দল যে আস্থা দেখিয়েছে, এর প্রতিদান যেন দিতে পারি।’
তিনি এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। বিকেলে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।