বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

১৫২ প্রতিষ্ঠানকে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখাসহ নকল ও ভেজাল প্রতিরোধে সারাদেশে ১০৭টি বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ১৫২ প্রতিষ্ঠানকে ৯ লাখ ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জব্বার মন্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান। এছাড়া ঢাকার বাইরে বিভাগে উপপরিচালক ও জেলার সহকারী পরিচালকদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তদারকিকালে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখা, মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য, ওষুধ বিক্রিসহ ভোক্তার স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া ঢাকাসহ সারাদেশে টিসিবির ন্যায্য মূল্যের ৩১টি ট্রাকসেল তদারকি করা হয়।

এ প্রসঙ্গে অধিদফতরের মহাপরিচালক বলেন, করোনা পরিস্থিতিতে ভোক্তার স্বার্থ সংরক্ষণে ঢাকাসহ সারাদেশে অধিদফতরের নিয়মিত ও বিশেষ বাজার তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। আসন্ন ঈদকে সামনে রেখে সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও মান ঠিক রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া করোনা পরিস্থিতিতে দেশের সব ভোক্তা সাধারণ ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে বাজারে পণ্য ক্রয়-বিক্রয়ের অনুরোধ করেন তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD