বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

বন্যায় ডুবেছে দেওয়ানগঞ্জ স্টেশন, ট্রেন চলবে ইসলামপুর পর্যন্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

দেওয়ানগঞ্জ বাজার রেল স্টেশনে বন্যার পানি ওঠার কারণে ঢাকা দেওয়ানগঞ্জ রুটের ট্রেনগুলো দেওয়ানগঞ্জ বাজার স্টেশন পর্যন্ত না গিয়ে ইসলামপুর স্টেশন পর্যন্ত চলাচল করবে বলে নির্দেশনা দিয়েছে রেল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৪ জুলাই) এই নির্দেশনার বিষয়ে দেওয়ানগঞ্জ বাজার রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল বাতেন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, স্টেশনের একদিকের রেললাইন প্রায় ২ থেকে ৩ ইঞ্চি পানির নিচে চলে গেছে। ফলে স্টেশন থেকে ট্রেন চলাচল করতে সমস্যা হওয়ার কারণে আজ রাত থেকে দেওয়ানগঞ্জ স্টেশনে ট্রেন না এসে ইসলামপুর পর্যন্ত আসবে এবং ইসলামপুর স্টেশন থেকেই আবার ঢাকার উদ্দেশে রওনা দেবে ট্রেন।

তিনি আরও বলেন, ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত দুটি ট্রেন চলাচল করে। তিস্তা এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস। সকালে তিস্তা এক্সপ্রেস দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে ছেড়ে গেছে, তবে রাতের ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ইসলামপুর স্টেশন থেকে ছেড়ে যাবে। স্টেশনে বন্যার পানি না কমা পর্যন্ত এই নির্দেশনা অব্যাহত থাকবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD