রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তি নিয়ে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছেন না প্রতিমন্ত্রী হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে শত্রুরা: খামেনি অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, ক্ষতির মুখে বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি: অর্থমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে না

মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধশীল বাংলাদেশ গড়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, সব দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধশীল বাংলাদেশ গড়া হবে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে মনোহরদী উপজেলার হাফিজপুর নিজ বাসভবনে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘অনেকেই বলাবলি করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে দূর্নীতি রয়েছে এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছায় প্রথমেই স্বাস্থ্য মন্ত্রণালয়কে দূর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন। আশা করি প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সম্পূর্ণরুপে কামিয়াব হবো।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকার মানুষের ভালোবাসায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছি। আমার সবকাজে তারা অগ্রাধিকার পাবে। তবে দেশটাকে সুন্দরভাবে গড়তে আমরা সামনের দিকে এগিয়ে যাব।’

তিনি আরো বলেন, ‘আমাদের দলের ইচ্ছা, যারা আমাদেরকে ভোট দিয়েছে তাদের প্রতি আমাদের যেমন দায় রয়েছে তেমনি যারা ভোট দেয়নি তাদের প্রতিও সমান দায় থাকবে।

সকল প্রতিহিংসার উর্ধ্বে ওঠে রাজনৈতিক কু-চিন্তা বাদ দিয়ে নতুন সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তোলা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, চালাকচর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মাহমুদ হাসান ফুটনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD