বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

১১ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় আড়াই কোটি টাকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

ফেনীর দাগনভূঞায় কোরাইশমুন্সি বাজার-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে গেছে, যার মধ্যে ৭টি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা (আড়াই কোটি) বলে ধারণা করা হচ্ছে।
আগুনের সূত্রপাত হয় বাজারের টু-স্টার হোটেলের গ্যাসের চুলা থেকে—এমনটাই জানিয়েছে স্থানীয় সূত্র। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাজারে দাহ্য পণ্য ও বিপুল মালামাল থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিস-এর ৩টি ইউনিট এবং সেনবাগ উপজেলা থেকে ১টি ইউনিটসহ মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রাও আগুন নেভাতে সহায়তা করেন।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে মুদি দোকান, ইলেকট্রনিক্সের দোকান ও গুদামঘর রয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, নগদ অর্থ, আসবাবপত্র ও বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে।

মোল্লা স্টোরের মালিক কামাল উদ্দিন বলেন, তার প্রায় দেড় কোটি টাকার মালামাল পুড়ে গেছে। রমজানকে সামনে রেখে এমন ক্ষতিতে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন এবং সরকারের সহযোগিতা কামনা করেছেন।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ হারুন পাশা জানান, আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি গ্যাসের চুলা—তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

দীর্ঘদিন ধরে দাগনভূঞায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি থাকলেও তা বাস্তবায়িত হয়নি বলে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD