শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

বিএনপি স্থানীয় নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ হবে: রুমিন ফারহানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপি রাষ্ট্রপরিচালনার দায়িত্বে এসে যদি স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে এর পরিণতি ভয়াবহ হবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে সরাইলের শাহবাজপুরে নিজ বাড়িতে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

রুমিন ফারহানা বলেন, যারা দলের পদ ব্যবহার করে হিংস্রতা করে, তাদের বিষয়ে দলের উচ্চপর্যায়ে থেকে ব্যবস্থা নেওয়া উচিত। নাহলে দলের জন্য যেমন ক্ষতিকর হবে, তেমনি সরকারেরও ভাবমূর্তিও ক্ষুণ্ন হবে।

এর আগে রাত পৌনে ১২টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে গিয়ে বিএনপি নেতা-কর্মীদের বাধার মুখে শ্রদ্ধা জান জানিয়েই ফিরে যান রুমিন ফারহানা।

শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি নেতা-কর্মীদের বাধার মুখে পড়েন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে কর্মী-সমর্থকদের পাহারায় শ্রদ্ধা নিবেদন না করেই শহীদ মিনার এলাকা ত্যাগ করেন রুমিন ফারহানা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে রাত পৌনে ১২টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে এসে পৌঁছান রুমিন ফারহানা। এ সময় পুষ্পস্তবক নিয়ে শহীদ বেদীর সামনে দাঁড়িয়ে ছিলেন রুমিন ফারহানা ও তার কর্মী-সমর্থকরা। সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা এসে রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে রুমিন ফারহানার আনা পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলেন বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুষ্পস্তবক অর্পণ করতে না পেরে কর্মী-সমর্থকদের পাহারায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন রুমিন ফারহানা।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সরকার বলেন, আমরা যথাযথভাবে রাষ্ট্রের পক্ষ থেকে রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছি। সংসদ সদস্য রুমিন ফারহানা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে আসেন। ফুল দেওয়া নিয়ে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে থাকলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD