শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় আক্রান্ত ৬১ হাজার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা কমার কোনো লক্ষণই নেই। বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্ত বাড়ছেই। দেশটিতে একদিনেই আরও ৬১ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। খবর সিএনএন।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩৪ লাখ ২৪ হাজার ৩০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৩৬ হাজার ৪৩২ জন।

ওই পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬১ হাজার ২৪৮ জন। অপরদিকে একদিনেই মারা গেছে আরও ৮২৭ জন।

এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল করোনার হানায় বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।

তবে করোনায় এখন পর্যন্ত আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি নিউইয়র্ক অঙ্গরাজ্যে। এরপরেই রয়েছে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস এবং নিউ জার্সি।

এদিকে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সংক্রমণ বাড়তে থাকায় সেখানে আবারও কড়াকড়ি জারি করা হয়েছে। ওই অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউজন এক জরুরি ঘোষণায় জানিয়েছেন যে, তাৎক্ষণিকভাবে সব ধরনের রেস্টুরেন্ট, বার, বিনোদনকেন্দ্রের কার্যক্রম বন্ধ রাখতে হবে।

চিড়িয়াখানা ও জাদুঘরও এর আওতায় পড়বে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমের এই অঙ্গরাজ্যের চার্চ, জিম, সেলুনও বন্ধ করে দেয়া হয়েছে।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ৪৫ হাজার ৭৭। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৩৯ হাজার ১৪৩ জন।

দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১৬ লাখ ১৯৫ জন। বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১৮ লাখ ৫ হাজার ৭৩৯টি। অপরদিকে এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৬ হাজার ৩৩৭ জন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD