সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য সুখবর: ওয়ার্ক পারমিট সহজ করছে আরব আমিরাত বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’ বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ শরণার্থী শিবিরে জন্ম, ভ্যাঙ্কুভারে গড়লেন ইতিহাস দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্তের পর গ্রেপ্তার হন বেনজীর রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল

র‍্যাব হেডকোয়ার্টারে নেয়া হয়েছে সাহেদকে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০

আলোচিত রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান পলাতক আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে সাতক্ষীর থেকে গ্রেপ্তার করা হয়েছে। হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসার পর তাকে উত্তরার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) হেডকোয়ার্টারে নেয়া হয়েছে।

বুধবার ভোরে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ।

সাতক্ষীরার দেবহাটা থানার শাঁখরা কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদী তীর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেয়া হয়।

সকাল নয়টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি তেজগাঁও পুরাতন বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে র‌্যাব হেডকোয়ার্টারে।

র‌্যাব জানিয়েছে, কিছু আনুষ্ঠানিকতা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাহেদকে আদালতে সোপর্দ করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD