মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
নেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধস: মৃত ছাড়াল ১ হাজার, নিখোঁজ ৪৪৬২ জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ ইইউতে যোগদানের আলোচনা প্রত্যাখ্যান, নিরাপত্তায় নতুন পথ খুঁজছে আইসল্যান্ড রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২ পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাঞ্ছারামপুরে গাড়ি উল্টে ৮ পুলিশ সদস্য আহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে গার্ড অফ অনার দিতে যাওয়ার পথে পুলিশের গাড়ি উলটে অন্তত ৮পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফ গুরুতর আহত হন।

আহত অন্যরা হলেন, এএসআই নিজাম, কনস্টেবল মহিউদ্দিন, মেহেদী হাসান, জহির রায়হান, আব্দুস সালাম এবং মাইনুল হাসান ।
নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক জানান, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস থেকে একটি দল নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে গাড়িযোগে বাঞ্ছারামপুরের উদ্দেশে রওনা দেয়। ভেলানগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উলটে সড়কের পাশের জমিতে পড়ে যায়। এতে গাড়িতে থাকা আট পুলিশ আহত হন।

পরে আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুই জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সেন্ট্রাল পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD