শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল

বিমানের মদিনা ও জেদ্দা ফ্লাইট চালু আজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬

মধ‍্যপ্রাচ‍্য ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলার প্রেক্ষিতে শনিবার বাতিল হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মদিনা ও জেদ্দাগামী দুই ফ্লাইট আজ রবিবার চালু হচ্ছে। বিকেল ৪টায় ঢাকা থেকে মদিনার উদ্দেশে যাত্রা করবে ফ্লাইট বিজি ৩৩৭ এবং সন্ধ্যা ৭টায় জেদ্দার উদ্দেশে যাত্রা করবে ফ্লাইট বিজি ৩৩৫।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) অপারেশনাল জটিলতার কারণে ফ্লাইট দুটি বাতিল করা হয়েছিল। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে আজকের ফ্লাইটে স্থান দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট যাত্রীদের নির্ধারিত সময়ের আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD