রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে শত্রুরা: খামেনি অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, ক্ষতির মুখে বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি: অর্থমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে না নেপালে বন্যায় নিহত বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮ একসঙ্গে ২৫০ গুমের বিচার পশ্চিম তীরের গ্রামের একমাত্র প্রবেশপথ বন্ধ করে দিলো ইসরাইলি বাহিনী

গুলশানে গাড়ি তল্লাশি অভিযানের পরদিনই ডিসিকে বদলি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার রওনক আলমসহ চার উপপুলিশ কমিশনারকে ডিএমপির বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে।

রোববার (১ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রমনা বিভাগের (ট্রাফিক) উপপুলিশ কমিশনার এম তানভীর আহমেদকে গুলশান বিভাগে, মহানগর ডিবির (লালবাগ বিভাগ) উপপুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে মিরপুর বিভাগে, গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার রওনক আলমকে মহানগর ডিবির (লালবাগ) বিভাগে এবং মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মো. মইনুল হককে রমনা বিভাগে (ট্রাফিক) বদলি করা হয়েছে।

অফিস আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের আদেশ তাৎক্ষণিক কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার তালেবুর রহমান এশিয়া পোস্টকে জানিয়েছেন, এই বদলি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।

এর আগে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে নিয়মিত টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে গুলশান জোনের ডিসি রওনক আলম একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি ও কাগজপত্র যাচাই করেন। এ সময় গাড়িতে থাকা এক ব্যক্তির পক্ষে বিদেশে অবস্থানরত এক ব্যক্তি রওনককে ফোনে হুমকি দেন বলে অভিযোগ ওঠে।

এদিকে অভিযান চলাকালীন এই কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। এর এক দিন এক আদেশে ডিসি রওনক আলমকে গুলশান জোন থেকে প্রত্যাহার করে ডিবিতে সংযুক্ত করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD