বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

করোনায় মারা গেলেন সাবেক নৌবাহিনী প্রধান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি দীর্ঘদিন কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

ঢাকার সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।

আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ১ জুলাই করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম। তিনি ১৯৯১ থেকে ১৯৯৫ পর্যন্ত নৌপ্রধানের দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে নিকটাত্মীয় স্বজনসহ নৌবাহিনীর সর্বস্তরের সদস্যগণ শোক প্রকাশ করেন। বুধবার বাদ আসর নৌ সদর দফতর মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের লাশ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বনানীর সামরিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম (অব.) পেশাগত জীবনে বিভিন্ন জাহাজ/ঘাঁটির অধিনায়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বিএন ফ্লিট, চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষের দায়িত্বে নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি নৌ সদর দফতরে বিভিন্ন পরিদফতরের পরিচালক এবং সহকারী নৌপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ৪ জুন ১৯৯১ সালে নৌপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং ৩ জুন ১৯৯৫ সাল পর্যন্ত দীর্ঘ ৪ বছর নৌপ্রধানের দায়িত্ব পালন করেন।

সাবেক এই নৌপ্রধান ১৯৪১ সালে ১১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৯ সালে তৎকালীন পাকিস্তান নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন এবং ১৯৬৩ সালে ১ ডিসেম্বর তিনি কমিশন লাভ করেন। তিনি তুরস্ক ও ফ্রান্সে সাবমেরিনের ওপর বিশেষায়িত কোর্স সম্পন্ন করেন। যুক্তরাষ্ট্রের নেভাল কমান্ড কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন এবং থাইল্যান্ডের রাজা কর্তৃক ‘নাইট গ্র্যান্ড ক্রস’ উপাধিতে ভূষিত হন মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD