রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল

তেলের জন্য রাজধানীতে দীর্ঘ লাইন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

রাজধানীতে হঠাৎ করেই পেট্রোল পাম্পগুলোতে দেখা দিয়েছে জ্বালানি তেলের তীব্র সংকট। বিভিন্ন পাম্পে মোটরসাইকেল ও প্রাইভেটকারের দীর্ঘ লাইন দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছেন না। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ চালক ও রাইড শেয়ারিং চালকরা।

রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পেট্রোল পাম্পের ভেতর থেকে শুরু হয়ে তেলের লাইন ছড়িয়ে পড়েছে প্রধান সড়ক পর্যন্ত। অনেক জায়গায় কয়েক ঘণ্টা অপেক্ষার পরও চালকদের ফিরতে হচ্ছে খালি হাতে।

পেশায় রাইড শেয়ারিং চালক একরামুল হক জানান, জীবিকার জন্য বাইক চালাতে হলে তেলের বিকল্প নেই। তিনি বলেন, সকালে নিউমার্কেট এলাকার একটি পাম্পে প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কিছু তেল নিয়েছেন।

কিন্তু তাতে পর্যাপ্ত হবে না ভেবে পরে পরিবাগের একটি পাম্পে আবার লাইনে দাঁড়ান। সেখানেও প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর তেল পান।
একরামুল বলেন, আজ সারাদিনই বিভিন্ন পাম্পে ঘুরে তেল সংগ্রহ করব। বোতলে কিছু তেল জমিয়ে রাখব, যেন আগামীকাল নিশ্চিন্তে বাইক চালাতে পারি।

শুধু একরামুলই নন, তার মতো শত শত মোটরসাইকেল চালক ও গাড়ির মালিক একই দুর্ভোগে পড়েছেন। অনেকেই অভিযোগ করেন, এক পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর জানানো হচ্ছে তেল শেষ। ফলে বাধ্য হয়ে তারা এক পাম্প থেকে ছুটছেন অন্য পাম্পে ।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পাম্পে তেল নিতে আসা মানুষের লাইন এতটাই দীর্ঘ যে কোথায় পাম্প আর কোথায় লাইনের শেষ, তা বোঝাই কঠিন হয়ে পড়েছে বলে জানান অপেক্ষমাণ চালকেরা।

হঠাৎ তেলের এমন সংকট কেন তৈরি হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে সাধারণ মানুষের মধ্যে।

অনেকেই আশঙ্কা করছেন, সরবরাহ কমে যেতে পারে বা সংকট আরও বাড়তে পারে। তাই আগেভাগেই ট্যাংক ভরার পাশাপাশি অতিরিক্ত তেল মজুতের চেষ্টা করছেন তারা।
এদিকে অতিরিক্ত ভিড় সামাল দিতে অনেক পাম্পে পুলিশ ও আনসার সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। তবুও তেলের আশায় ক্রমেই দীর্ঘ হচ্ছে অপেক্ষমাণ মানুষের সারি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD