বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৪ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

হত্যা ও জালিয়াতির চার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নিয়মিত জামিন দিয়েছেন হাইকোর্ট। এসব মামলায় তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রবিবার (৮ মার্চ) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে খায়রুল হকের জামিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, সারা হোসেন, মোতাহার হোসেন সাজু ও সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্যাহ আল মাহমুদ, নাহিদ হোসেন, মো. জহিরুল ইসলাম সুমন ও মো. আক্তারুজ্জামান।

আইনজীবী মোতাহার হোসেন সাজু কালের কণ্ঠকে বলেন, চার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নিয়মিত জামিন দিয়েছেন হাইকোর্ট। দুদকের মামলায় তার জামিন প্রশ্নে জারি করা রুল বিচারাধীন। ফলে চার মামলায় জামিন হলেও আপাতত তার কারামুক্তি মিলছে না।

নিয়মিত জামিন বলতে কত দিনের জামিন বোঝায় জানতে চাইলে এই আইনজীবী বলেন, নিয়মিত জামিন বলতে অনির্দিষ্টকালের জামিনকে বোঝায়।

তবে নিয়মিত জামিনের মেয়াদ থাকে মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল পর্যন্ত।

জামিনের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে কি না, জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জহিরুল ইসলাম সুমন কালের কণ্ঠকে বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। এর জন্য জামিনের বিষয়টি জানিয়ে অ্যাটর্নি জেনারেলের দপ্তরে নোট দেওয়া হবে।

দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর নিয়োগ পান খায়রুল হক।

একই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হয়। পরের বছরের ১৭ মে তিনি প্রধান বিচারপতি থেকে অবসরে যান। ২০১৩ সালের ২৩ জুলাই খায়রুল হককে তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই মেয়াদ শেষে কমিশনের চেয়ারম্যান হিসেবে তাকে কয়েক দফা পুনর্নিয়োগ দেওয়া হয়। গত বছরের ১৩ আগস্ট তিনি কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি থাকাকালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল এবং ফতোয়াকে অবৈধ ঘোষণা করে রায় দেন খায়রুল হক। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের মামলার মূল রায়দানকারী হিসেবে রাজনৈতিকভাবে তিনি সমালোচিত হন।

গত বছর ২৪ জুলাই রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত বছর ৬ আগস্ট মামলাটি করেছিলেন নিহতের বাবা মো. আলাউদ্দিন। ওই দিন দুদকও একটি মামলা করে খায়রুল হকের বিরুদ্ধে। মিথ্যা তথ্য দিয়ে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ আনা হয় এ মামলায়।

এ ছাড়া গত বছর ২৫ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার-সংক্রান্ত রায় জালিয়াতি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মামলা হয় সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে। মামলাটি করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া। পরদিন রায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগে নারায়ণগঞ্জের বন্দন থানায় মামরা করেন মো. নূরুল ইসলাম মোল্লা নামের এক ব্যক্তি। তার পরদিন রায় জালিয়াতির সঙ্গে দুর্নীতির অভিযোগ এনে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন।

এসব মামলায় সাত মাসের বেশি সময় ধরে কারাগারে আছেন এ বি এম খায়রুল হক। নিম্ন আদালতে জামিন না পেয়ে তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন। গত বছর ১১ আগস্ট তার জামিন আবেদনের শুনানিতে হট্টগোল বাঁধলে হাইকোর্ট শুনানি পিছিয়ে দেন। পরে ২০ অক্টোবর এসব জামিন আবেদন শুনানির জন্য শুনানির জন্য উত্থাপন করেন তার আইনজীবীরা। সেই ধারাবাহিকতায় গত বছর ২৬ অক্টোবর শুনানির পর তার জামিন প্রশ্নে রুল দেন উচ্চ আদালত। এর মধ্যে চারটি মামলার রুলে গত ৪ মার্চ শুনানি শেষ হলে (রবিবার) রায়ের জন্য রেখেছিলেন উচ্চ আদালত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD