শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বিশ্বে করোনায় আক্রান্ত ১ কোটি ৩৬ লাখ, সুস্থ্য ৮০ লাখ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

বিশ্বে এখন এক আতঙ্কের নাম করোনাভাইরাস। করোনার ভয়াল থাবায় বিশ্বে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৬ লাখ ৯২ হাজার ৬০৫ জন । এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৮৩৯ জন মানুষের। তবে আশার কথা হচ্ছে, এরইমধ্যে চিকিৎসা নিয়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮০ লাখ ৩৭ হাজার ৩০৭ জন।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটার-এর পরিসংখ্যান অনুযায়ী, চীনে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ইতালি, স্পেন, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা কমেছে। দেশগুলোতে দিন দিন বাড়ছে সুস্থতার সংখ্যাও।

করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়া দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- যুক্তরাষ্ট্রে ১৬ লাখ ৪৫ হাজার ৯৬২ জন, ব্রাজিলে ১২ লাখ ৫৫ হাজার ৫৬৪ জন, ভারতে ৬ লাখ ১৩ হাজার ৭৩৫ জন, রাশিয়ায় ৫ লাখ ২৩ হাজার ২৪৯ জন, চিলিতে ২ লাখ ৯২ হাজার ৮৫ জন, ইরানে ২ লাখ ২৭ হাজার ৫৬১ জন, জার্মানিতে ১ লাখ ৮৬ হাজার জন, ইতালিতে ১ লাখ ৯৩ হাজার ৬৪০ জন, তুর্কিতে ১ লাখ ৯৭ হাজার ৭৩৩ জন, মেক্সিকোতে ১ লাখ ৯৯ হাজার ১২৯ জন, চীনে ৭৮ হাজার ৭১৯ জন ও বাংলাদেশে ১ লাখ ৫ হাজার ৫২৩ জন।

এদিকে, আক্রান্তের ও মৃত্যুর দিক থেকে ইতালি, স্পেন, চীনকে পেছনে ফেলে বর্তমানে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩৬ লাখ ১৬ হাজার ৭৪৭ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তবে করোনায় যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছেন ১ লাখ ৪০ হাজার ১৪০ জন।

আক্রান্তের দিক থেকে বর্তমানে দ্বিতীয় অবস্থানে আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১৯ লাখ ৭০ হাজার ৯০৯ জন এবং মৃত্যু হয়েছে ৭৫ হাজার ৫২৩ জনের। দেশটিতে দ্রুত বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

তৃতীয়তে আছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভারত। দেশটিতে করোনা সংক্রমণে মোট আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৭০ হাজার ১৬৯ জন এবং মৃত্যু হয়েছে ২৪ হাজার ৯২৯ জনের।

জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১ লাখ ৯৩ হাজার ৫৯০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২ হাজার ৪৫৭ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫ হাজার ৫২৩ জন।

উল্লেখ্য, নতুন এই ভাইরাস মূলত ফুসফুসে বড় ধরনের সংক্রমণ ঘটায়। জ্বর, কাশি, শ্বাস প্রশ্বাসের সমস্যাই মূলত প্রধান লক্ষ্মণ। ভাইরাসটির জেনেটিক কোড বিশ্লেষণ করে দেখা গেছে এটি অনেকটাই সার্স ভাইরাসের মতো। এই ভাইরাস নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে নানা তর্ক-বিতর্ক।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD