সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

ভারতীয় ক্রিকেটারের সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন মালাইকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী মালাইকা অরোরাকে নিয়ে আলোচনার যেন শেষ নেই। শোবিজের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তরা একইভাবে কৌতূহলী। আরবাজ খানের সাবেক স্ত্রী ও অর্জুন কাপুরের সাবেক প্রেমিকা মালাইকা এবার নতুন করে সংবাদ শিরোনামে এলেন।

সবশেষ এক হিরা ব্যবসায়ীর সঙ্গে মালাইকার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। তবে এবার কোনো গুঞ্জন না রেখে নিজেই নিজের মনের মানুষের কথা জনসমক্ষে আনলেন তিনি। মালাইকার জীবনের নতুন এই বিশেষ মানুষটি আর কেউ নন, তিনি সাবেক ভারতীয় ক্রিকেটার, রাজনৈতিক ও জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব নভজ্যোৎ সিং সিধু।

সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অতিথি হিসেবে হাজির হন মালাইকা। সেই অনুষ্ঠানেই অভিনেত্রী তাদের এই বিশেষ সম্পর্কের কথা জানান। নভজ্যোত সিং সিধুকে তিনি তার ‘সত্যিকারের বন্ধু’ বলে অভিহিত করেন। গ্ল্যামার দুনিয়ার কৃত্রিমতার বাইরে তাদের এই বন্ধুত্ব এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার তুঙ্গে।

ওই অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে অভিনেত্রী বলেন, ‘অনেকে বলেন একটা বয়সের পর নতুন বন্ধু পাওয়া কঠিন, কারণ মানুষের হাতে সময় নেই। কিন্তু সিধুর মধ্যে আমি একজন সত্যিকারের বন্ধু খুঁজে পেয়েছি। তার প্রতি আমার ভালোবাসা এতটাই অকৃত্রিম যে আমি জানি, তিনি কখনোই আমার মনে কষ্ট দেবেন না।’

কথার মাঝেই মালাইকা এক মজার তথ্য ফাঁস করেন। তিনি জানান, সিধু নিয়ম করে প্রতি ১৫-২০ দিন অন্তর অমৃতসর থেকে মালাইকার জন্য খাঁটি সাদা মাখন, মুখরোচক স্ন্যাকস এবং গুড় পাঠিয়ে দেন। এই সাধারণ কিন্তু আন্তরিক উপহারগুলোই তাদের মধ্যকার গভীর বন্ধুত্বের প্রতিফলন।

অনুষ্ঠানে নভজোৎ সিং সিধুও মালাইকা আরোরার ভূয়সী প্রশংসা করেন। অভিনেত্রীর সুশৃঙ্খল জীবনযাপন, বিনয়ী স্বভাব এবং ব্যস্ত ক্যারিয়ার সামলানোর দক্ষতার কথা উল্লেখ করে সিধু তাকে প্রশংসায় ভাসান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD