শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, যাত্রীদের জন্য ‘বিকল্প ট্রেন’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

বগুড়ার সান্তাহারে নয়টি বগি লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি উদ্ধারে আরও ১২ ঘণ্টা সময় লাগতে পারে। এই সময়ে ওই রুটের যাত্রীদের জন্য বিকল্প হিসেবে ‘ট্রান্সশিপমেন্ট পরিকল্পনা’ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার (১৮ মার্চ) রাতে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মোহাম্মদ নাজমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রেল যোগাযোগ স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীরা ট্রেন পরিবর্তন করে গন্তব্যে পৌঁছাবেন। এজন্য বিভিন্ন রুটের কয়েকটি ট্রেন ট্রান্সশিপমেন্ট করা হবে।

৮০৪ নং বাংলাবান্ধা এক্সপ্রেস আক্কেলপুর-রাজশাহী, ৮০৩ নং বাংলাবান্ধা-রাজশাহী-পঞ্চগড় এবং আগামীকালের ৮০৪ নং বাংলাবান্ধা-পঞ্চগড়-রাজশাহীর যাত্রা বাতিল থাকবে।
বাংলাদেশ রেলওয়ে জানায়, ৯টি বগি উদ্ধার করতে ১২ ঘণ্টার মতো সময় লাগতে পারে। আপাতত ট্রান্সশিপমেন্ট হবে, অর্থাৎ পঞ্চগড় থেকে যে ট্রেন আসছে এবং ঢাকা থেকে যে ট্রেনটি যাচ্ছে দুর্ঘটনার স্পট থেকে যাত্রীরা উক্ত ট্রেন পরিবর্তন করে যাত্রা করবেন।

এর আগে, বুধবার দুপুর দুইটার দিকে বগুড়ার সান্তাহারে ঢাকা থেকে নীলফামারী জেলার চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়। ঘটনার কারণ অনুসন্ধানের জন্য চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD