বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত পাঁচ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শুক্রবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী আরো বলেন, যুদ্ধাবস্থায় বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা সরকারের অগ্রাধিকার।

‘যারা ইরানে থাকতে চাচ্ছে তারা যাতে সুরক্ষিত থাকতে পারে, সে ব্যবস্থা আমরা এবং যারা আসতে চাচ্ছে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থাটাও করার আমরা চেষ্টা করছি,’ বলেন মিজ ওবায়েদ।

তিনি জানান, ইরান থেকে আজারবাইজান হয়ে কিছু বাংলাদেশিকে দেশে ফেরানো হচ্ছে।

বাংলাদেশ কূটনীতি ও সংলাপের মাধ্যমে যুদ্ধাবস্থার অবসান প্রত্যাশা করে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সূত্র: বিবিসি বাংলা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD