রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শুধু জঙ্গল সলিমপুর নয়, সারাদেশেই সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হজ শেষে দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি ভাঙ্গায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০ ওজন বেড়েছে ট্রাম্পের, নিয়মিত ব্যায়ামের পরামর্শ চিকিৎসকের ফুটবল বিশ্বকাপ: মার্কিন রেস্তোরাঁর বিলে যুক্ত হতে পারে ‘বাধ্যতামূলক বকশিশ’ একীভূত হচ্ছে মার্কিন ও ইসরাইলি সামরিক বাহিনী তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর আমরা কখনই পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগ করবে না: উ.কোরিয়া ইরানগামী বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলা

সড়কে যানজট, মেট্রোরেলেও যেন ‘ঠাঁই নেই’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬

ঈদুল ফিতরের দ্বিতীয় দিনের ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় একযোগে দর্শনার্থীরা বাসায় ফিরতে শুরু করায় রাজধানীর বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়েছে।

বিভিন্ন বাস স্ট্যান্ডে এত বেশি যাত্রী দাঁড়িয়ে আছেন যে, ঠেলাঠেলি করেও গণপরিবহনে উঠতে পারছেন না অনেকে। সিএনজি বা অটো রিকশার মতো ছোট পরিবহনে করে দূরের পথে যেতে হচ্ছে। এতে অনেকে বেশি ভাড়া গুনতে হচ্ছে।

রোববার (২২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার ও শাহবাগ এলাকায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ও তীব্র যানজট দেখা গেছে। এতে কয়েক ঘণ্টার জন্য ঈদের আগের সেই পরিচিত জনদুর্ভোগের চিত্র ফিরে আসে।

এদিকে, মেট্রোরেলের বেশ কয়েকটি স্টেশনেও তীব্র ভিড় দেখা গেছে। অনেক স্টেশনে টিকিট কাটতে ও মেট্রোতে চড়তে দীর্ঘ লাইন দেখা গেছে। টিকিট কাটতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হওয়ায় অনেক যাত্রীকে স্টেশনের মেঝেতে বসে বিশ্রাম নিতেও দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, বাসগুলোতে যাত্রী তোলার আগেই বাড়তি ভাড়ার কথা জানিয়ে দেওয়া হচ্ছে। বাড়তি ভাড়া দিয়েও বাসে জায়গা পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে ছোট পরিবহন বেছে নিচ্ছেন অনেকে। ছোট পরিবহনগুলোতে নির্ধারিত ভাড়ার চেয়ে দুই থেকে তিনগুণ বেশি ভাড়া চাওয়া হচ্ছে।

এদিকে বিজয় সরণি মেট্রো স্টেশনে গিয়ে দেখা গেছে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে অনেককে ১ ঘণ্টারও বেশি অপেক্ষা করতে হচ্ছে। ধৈর্য হারিয়ে স্টেশনের মেঝেতে বসে পড়েছেন কেউ কেউ। টিকিট কাটার পরও যাত্রীদের উপচে পড়া ভিড়ের কারণে অনেককে দুই-তিনটি ট্রেন মিস করতে হচ্ছে।

সন্ধ্যায় একসঙ্গে অনেক বেশি মানুষ ঘরমুখী হওয়ায় গণপরিবহন সংকট যেমন তৈরি হয়েছে তেমনি হঠাৎ অনেক বেশি গাড়ির চাপে ফার্মগেট, কাওরানবাজার ও শাহবাগের মতো এলাকায় যানজট তৈরি হয়েছে।

তবে পল্টন, মতিঝিল, গুলিস্তানসহ অনেকে জায়গায় সড়ক ফাঁকা দেখা গেছে। মতিঝিল থেকে উত্তরার উদ্দেশ্যে যাওয়া মেট্রোরেলেও যাত্রীসংখ্যা কম দেখা গেছে। মেট্রোতে যাত্রীর চাপ বেশি উত্তরার স্টেশনগুলোতে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD