সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

শিগগিরই ইরান যুদ্ধ থেকে সরে আসার পরিকল্পনা যুক্তরাষ্ট্র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
শিগগিরই ইরান যুদ্ধ থেকে সরে আসার পরিকল্পনা যুক্তরাষ্ট্র

ইরানকে ‘দীর্ঘ সময়ের জন্য’ নিষ্ক্রিয় কিংবা শক্তিহীন করার লক্ষ্য নিয়ে ওয়াশিংটন আর কিছুদিন দেশটিতে যুদ্ধ চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র শিগগিরই বেরিয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি। মার্কিন রাজনৈতিক ভাষ্যকার বেনি জনসনের পডকাস্ট ‌‘বেনি শো’তে অংশ নিয়ে এসব মন্তব্য করেছেন তিনি।

‘বেনি শো’ পডকাস্টে যুদ্ধের কারণে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে করা এক প্রশ্নের জবাবে জেডি ভ্যান্স বলেন, ইরানে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘বেশিরভাগ সামরিক লক্ষ্য অর্জন করেছে’ এবং কেউ চাইলে এমন দাবিও করতে পারেন যে লক্ষ্যগুলো ইতোমধ্যে অর্জিত হয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক সাফল্য স্থায়ী হবে না; এমন বিরল স্বীকারোক্তি করে ভ্যান্স বলেন, ‘‘প্রেসিডেন্ট আর কিছুদিন এই অভিযান অব্যাহত রাখবেন; যাতে আমাদের চলে যাওয়ার পর দীর্ঘ সময় ধরে এই যুদ্ধ আর দ্বিতীয়বার করতে না হয়।’’

গত ২৭ মার্চ ওয়াশিংটনে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ভ্যান্স বলেছিলেন, ‘‘এই দেশটি আমাদের নানাভাবে হুমকি দিচ্ছে। তারা এখনও পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। আমাদের দীর্ঘ সময়ের জন্য তাদের দমন করে রাখা কিংবা নিষ্ক্রিয় করা প্রয়োজন। আর এটাই আমাদের মূল উদ্দেশ্য।’’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD