সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামাতে লিগ্যাল নোটিশ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা সব ব্যারিকেড তুলে নিতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। দেখা দিয়েছে ত্রাণ সংকট।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের হিসাবে, এরইমধ্যে ১৬ জেলায় ঢুকে পড়েছে বানের জল। পানিবন্দি কয়েক লাখ মানুষ।

উত্তরে তিস্তা, ধরলা আর ব্রহ্মপুত্রের পর মধ্যাঞ্চলে পদ্মা- যমুনার পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত। আগামী দুই দিনে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, শরীয়তপুর ও নারায়ণগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

এরইমধ্যে ঢাকার আশপাশের অনেক এলাকা বন্যায় প্লাবিত। বিশেষত মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জের নিচু এলাকায় ঢুকে পড়েছে বানের জল। জামালপুরের ৮ লাখের বেশী মানুষ হয়ে পড়েছেন পানিবন্দি।

একে করোনা দুর্যোগ, তারওপর আকস্মিক বন্যা, দুয়ে মিলে অভাবনীয় দুর্ভোগে পড়েছেন বানভাসীরা। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে দুর্গত এলাকায়। কোরবানীর আগে গবাদি পশু নিয়ে বিপাকে অনেকেই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD