বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :

মুস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে যা বললেন আইপিএল চেয়ারম্যান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
মুস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে যা বললেন আইপিএল চেয়ারম্যান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে আসর শুরুর আগেই তাকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দেয় বিসিসিআই।

বোর্ডের নির্দেশ মেনে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে বাংলাদেশি এই পেসারকে বাদ দিয়েছে ফ্যাঞ্চাইজিটি। অবশেষে এ নিয়ে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ধুমাল বলেন, ‘আমি শুধু এটুকুই বলব, এটি দুঃখজনক। এর বাইরে আমার খুব বেশি ধারণা নেই। কখনও কখনও বিষয়গুলো এইভাবেই ঘটে।’

‘ক্রিকেটের দৈনন্দিন কার্যক্রমে সরকারের কোনো হস্তক্ষেপ থাকা প্রয়োজন বলে আমি মনে করি না। সাধারণভাবে সরকার ক্রিকেটকে সমর্থন করে। তবে হ্যাঁ, মাঝে মাঝে আমাদের চারপাশে কিছু ঘটনা ঘটে এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। আমি নিশ্চিত, ভবিষ্যতে স্বাভাবিক যুক্তি ও বিবেচনা কাজ করবে এবং এরকম পরিস্থিতি আর হবে না।’-যোগ করেন তিনি।

মিনি নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর। নিরাপত্তা শঙ্কায় মুস্তাফিজকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কায় দেশটিতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানায় বিসিবি।

এমনকি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো হয় এবং দল না পাঠানোর পরামর্শ দেওয়া হয়। এরপর আর সেই বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ।

এদিকে বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন মুস্তাফিজ। নিলামের আগেই সরাসরি চুক্তিতে ৬.৪৪ কোটি রুপিতে তাকে দলে নেয় লাহোর কালান্দার্স।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD