বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর মক্কা চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই বৈঠক নেপাল বন্যায় চীনের দায় অস্বীকার, কাঠমাণ্ডু-বেইজিং সম্পর্কে ফাটল ইনফান্তিনোর বিরুদ্ধে সুইস আদালতে উয়েফা ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী চান রুমিন ফারহানা! ৮ হাজার মুসলিম হত্যার পরিকল্পনাকারী ‘বসনিয়ার কসাইর’ মৃত্যু বিগত ১৫ বছরে প্রায় ২০ হাজার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পুতিন নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

মাঝরাতে মহাসড়ক বন্ধ করে দুই গ্রামের সংঘর্ষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকায় পূর্ববিরোধকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রাম। শনিবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় সূত্র জানায়, গত ১৫ মার্চ পৌরসভার উত্তর শ্রীপুর ও গোমার বাড়ি গ্রামের দুই দলের যুবকদের মধ্যে প্রথম সংঘর্ষ ঘটে। এর জের ধরে গত বুধবার রাতে দুই গ্রাম পৌরসভার দোয়েল চত্বর এলাকায় পুনরায় সংঘর্ষে জড়ায়। তখনও মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

এর মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই শনিবার রাত ১০টার দিকে দুই গ্রাম আবারও সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের সময় মহাসড়কে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। চার্জ লাইট জ্বালিয়ে দুইপক্ষ দীর্ঘক্ষণ সংঘর্ষ চালায়। এ সময় বেশ কিছু যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে। সংঘর্ষের কারণে সড়কের দুইপাশে প্রায় ২০ কিলোমিটার পর্যন্ত যানজট দেখা গেছে (এই রিপোর্ট লেখা পর্যন্ত-রাত ১২টা )।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উভয় পক্ষের বহু ব্যক্তি আহত হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ কাউসার জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD