বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

লেবাননের সঙ্গে সরাসরি আলোচনার নির্দেশ নেতানিয়াহুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব’ লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি।

নেতানিয়াহু বলেন, লেবানন থেকে সরাসরি আলোচনার বসার অনুরোধ জানানো হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছিল ইসরাইল।

বিশ্লেষকেরা বলছেন, লেবাননে ইসরাইলের চলমান হামলা যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার ঝুঁকি তৈরি করেছে। এই হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রেরও ওপরও চাপ বাড়ছিল। এর মধ্যে লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে নেতানিয়াহুর নির্দেশের কথা জানা গেলে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি রক্ষা করতে ইসরাইলি প্রধানমন্ত্রীকে লেবাননে হামলা কমিয়ে আনার অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, বুধবার এক টেলিফোন আলাপে ট্রাম্প এই অনুরোধ জানান। এর আগে নেতানিয়াহু প্রকাশ্যেই লেবাননে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও দাবি করেছিলেন যে ইরানের সঙ্গে আলোচনা সফল করতে ইসরায়েল লেবাননে কিছুটা সংযম প্রদর্শনে রাজি হয়েছে। তবে বাস্তব পরিস্থিতি ছিল ভিন্ন। বুধবার ইসরায়েল লেবাননে ইরান যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত সবচেয়ে বড় বিমান হামলা চালায়।

এতে ইসরাইলি সংযম প্রদর্শনের কোনও লক্ষণ দেখা যায়নি। ট্রাম্পের অনুরোধের পরের দিন অর্থাৎ বৃহস্পতিবারও লেবাননে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরাইলি বিমানবাহিনী, যদিও হামলার তীব্রতা আগের দিনের তুলনায় কিছুটা কম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD