শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণ করবে সরকার নরেন্দ্র মোদি ‘ভোট চোর’, বললেন ককরোচ প্রধান মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি কাতার উপকূলে তেলের ট্যাংকারে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা এ বছরই এয়ারবাসের অন্তত একটি উড়োজাহাজ চায় বাংলাদেশ: বিমানমন্ত্রী ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ১০ শিশুর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪১৮ জনের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে মারা যাওয়া ১০ শিশুর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত ছিল ৪ জন ও ৬ জনের হামের উপসর্গ ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১৫১ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হামে মারা গেছে ২৮ শিশু।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৮ শিশু। একই সময়ে নতুন করে ১৫০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত দেশে মোট হামে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৩৯ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ২২৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭ হাজার ৬৫৬ শিশু।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD