সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য সুখবর: ওয়ার্ক পারমিট সহজ করছে আরব আমিরাত বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’ বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ শরণার্থী শিবিরে জন্ম, ভ্যাঙ্কুভারে গড়লেন ইতিহাস দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্তের পর গ্রেপ্তার হন বেনজীর রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল

২৪ ঘণ্টায় বিশ্বে রেকর্ড দু’লাখ ৩৮ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ২৪ ঘণ্টায় আবারও করোনার রেকর্ড সংক্রমণ দেখলো বিশ্ব। নতুন শনাক্ত হয়েছে দু’লাখ ৩৮ হাজারের বেশি রোগী। একদিনে আরও ৬ হাজার প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। ফলে বিশ্বজুড়ে মোট মৃত্যু ৬ লাখ ছুঁইছুঁই।

শুক্রবার ৮ শতাধিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজারে। রেকর্ড ৭০ হাজার নতুন সংক্রমণ শনাক্তের ফলে মোট আক্রান্ত পৌনে ৩৮ লাখ। দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। মারা গেছেন ১১শ’র বেশি মানুষ। এ পর্যন্ত ৭৮ হাজার প্রাণহানি হয়েছে লাতিন আমেরিকার দেশটিতে। আক্রান্ত সাড়ে ২০ লাখ।

মেক্সিকোতে মৃতের সংখ্যা মৃতের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত সোয়া ৩ লাখ। এদিন রেকর্ড পৌনে ৭শ’ মৃত্যু হয়েছে ভারতে; মোট প্রাণহানি ২৬ হাজার ছাড়িয়েছে। প্রথমবার একদিনে ৩৫ হাজার সংক্রমণ শনাক্তে, আক্রান্ত সাড়ে ১০ লাখ মানুষ। সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত দক্ষিণ আফ্রিকায়। দিনে গড়ে ২শ’র বেশি মৃত্যু দেখেছে কলম্বিয়া, রাশিয়া, পেরু, ইরান।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD