শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর মক্কা চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই বৈঠক নেপাল বন্যায় চীনের দায় অস্বীকার, কাঠমাণ্ডু-বেইজিং সম্পর্কে ফাটল ইনফান্তিনোর বিরুদ্ধে সুইস আদালতে উয়েফা ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী চান রুমিন ফারহানা! ৮ হাজার মুসলিম হত্যার পরিকল্পনাকারী ‘বসনিয়ার কসাইর’ মৃত্যু বিগত ১৫ বছরে প্রায় ২০ হাজার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পুতিন নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

বনানীর কাঁচাবাজার এলাকায় ১১তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা (মিডিয়া) আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমরা অগ্নিকাণ্ডের খবর পাই। পৌনে সাতটার দিকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।

পরে আরও ২টি ইউনিট যোগ দেয়। মোট ৭ ইউনিটের এক ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি বলে জানান আনোয়ারুল ইসলাম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD