শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জিলকদ মাসের চাঁদের ছবি প্রকাশ করল আমিরাত এখন পর্যন্ত ৩৭,৫৬৭ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হয়েছে : মাহদী আমিন রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত : পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই: জামায়াত আমির ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে: ট্রাম্প এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও একে পার্টির প্রতিনিধির সাক্ষাৎ দিন- রাত লাইন ধরেও তেল মেলে না!

পাকিস্তানে সোমবার হবে যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফার আলোচনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
পাকিস্তানে সোমবার হবে যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফার আলোচনা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী সোমবার দ্বিতীয় দফার আলোচনা হবে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত শনিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের নেতৃত্বে আলোচনা হয়।

ইরানের একটি সূত্র সংবাদমাধ্যম সিএনএনকে গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) এ তথ্য জানান। আর এ আলোচনাকে সামনে রেখে রোববার ইসলামাবাদে এসে পৌঁছাতে পারেন আলোচনাকারীরা।

গত শনিবারের আলোচনায় কোনো ব্রেকথ্রু না হলেও পাকিস্তানের মধ্যস্থতায় আবারও দুই দেশ আলোচনায় বসতে রাজি হয়। যদিও এটির সময় চূড়ান্ত করা হয়নি।

টানা ৪০ দিনের যুদ্ধের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়।

মার্কিনিদের চাপে পড়ে এটি মানতে রাজি হয় দখলদার ইসরায়েল। তারাও ওইদিন থেকে ইরানে হামলা বন্ধ করে দেয়। এরপর গত পরশুদিন লেবাননের সঙ্গে ১০ দিনের যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায় ইসরায়েল। এর প্রেক্ষিতে হরমুজ প্রণালি খুলে দেয় তেহরান।

সূত্র: সিএনএন

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD