শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে : নাহিদ ইসলাম ড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে দুঃসংবাদ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা: দেশজুড়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ গ্যাসচালিত যানবাহনের ভাড়া আগের মতোই থাকবে: সড়ক পরিবহনমন্ত্রী বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : শফিকুর রহমান বাজার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হচ্ছে: পাটমন্ত্রী জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর বর্তমান সরকারকে ভূতে ধরেছে : জকসু ভিপি বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

চেলসির চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নে ম্যানইউর ধাক্কা, রেলিগেশনে টটেনহাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
চেলসির চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নে ম্যানইউর ধাক্কা, রেলিগেশনে টটেনহাম

সব প্রতিযোগিতা মিলে সাত ম্যাচে ষষ্ঠ হার দেখল চেলসি। গতকাল (শনিবার) স্ট্যামফোর্ড ব্রিজে তারা ১-০ গোলে পরাজিত হলো ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। তাতে চ্যাম্পিয়ন্স লিগের পরের মৌসুমে তাদের খেলার স্বপ্নে বড় ধাক্কা লাগল।

পুরো ম্যাচে লক্ষ্যে শট নিতে দেখা গেছে একটি। সেটা গোলে পরিণত হয়েছে। ম্যাথুস কুনহার একমাত্র গোলে ১৯৯৮ সালের মার্চের পর প্রথমবার কোনো গোল ছাড়াই টানা চতুর্থ প্রিমিয়ার লিগ ম্যাচ হারল চেলসি।

এই হারে লিয়াম রোজেনিওরের দল টেবিলের ষষ্ঠ স্থানে। আগামী চ্যাম্পিয়ন্স লিগে ইংল্যান্ডের শীর্ষ পাঁচটি দল খেলার যোগ্যতা অর্জন করবে। কিন্তু পঞ্চম স্থানে থাকাও বেশ কঠিন চ্যালেঞ্জ ব্লুদের জন্য। পাঁচে থাকা লিভারপুলের চেয়ে এক ম্যাচ বেশি খেলে চার পয়েন্ট পেছনে তারা।

রোজেনিওর ম্যাচ শেষে বললেন, ‘এই হার আমাদের সামনে পাহাড়ে ওঠার মতো কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এই পাহাড়ের চূড়ায় ওঠা অসম্ভব নয়, কিন্তু অনেক কঠিন। ব্রাইটনের বিপক্ষে (মঙ্গলবার) আমাদের এমন মানসিকতা নিয়ে যেতে হবে যে, আমাদের জিততেই হবে এবং আমাদের মৌসুমের বাকিটা সেভাবেই শুরু করতে হবে।’

চেলসির সামনে পাহাড়সম বাধা থাকলেও মাইকেল ক্যারিক ও ইউনাইটেডের গল্প ভিন্ন। পাঁচ ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা প্রায় পাকা করল তারা। ৩৩ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার ক্লাব।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD