সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পছন্দের মানুষকে বিয়ে করায় তরুণীকে হ’ত্যা করে পু’ড়িয়ে দিল মা ও ভাই! চুক্তি না হলে হরমুজ প্রণালি দখলের হুমকি ট্রাম্পের গভীর রাতে উত্তপ্ত রাজধানী, শাহবাগ মোড় অবরোধ শিবিরের কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী বিশ্বকাপের মাঝেই ফুটবল বিশ্বে শোকের ছায়া, ২২ বছরেই চলে গেলেন আর্জেন্টাইন ফুটবলার মার্কিন দলের সঙ্গে ছবি তোলা ও করমর্দন প্রত্যাখ্যান করল ইরান কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, দেওয়া হলো গার্ড অব অনার

ভাড়া বাড়াতে বৈঠকে বসেছে বাস মালিক ও বিআরটিএ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
ভাড়া বাড়াতে বৈঠকে বসেছে বাস মালিক ও বিআরটিএ

বাস-ট্রাকের জ্বালানি ডিজেলের দাম ১৫ টাকা বাড়ানোর পর কিলোমিটার প্রতি বাস ও ট্রাকের ভাড়া বাড়াতে বৈঠকে বসেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এবং মালিকরা।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বনানীতে বিআরটিএর সদর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বৈঠক সূত্রে জানা যায়, সরকারের লিটার প্রতি ডিজেলের মূল্য বৃদ্ধি করার পরিপ্রেক্ষিতে ঢাকাসহ সারা দেশের ডিজেল চালিত বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণের জন্য যাত্রীবাহী মোটরযানের ভাড়া পুনর্নির্ধারণ কমিটির সভা চলছে।

সভায় মালিক সমিতির পক্ষ থেকে ভাড়া প্রস্তাব করা হবে। তারপর সেটি বিশ্লেষণ করা হবে।

সভায় সভাপতিত্ব করছেন বিআরটিএর চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর।

এছাড়া আরও উপস্থিত আছেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতিসহ সংশ্লিষ্টরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD