শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান

ইসলামাবাদের পরবর্তী দফার শান্তি আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে ইরানের আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য এখনও অপেক্ষায় রয়েছে পাকিস্তান। ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা নিয়ে দোলাচলের মাঝে মঙ্গলবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, পাকিস্তান এখনও কূটনীতি ও সংলাপের পথ অনুসরণ করছে। তবে পাকিস্তানের এই মন্ত্রী জোর দিয়ে বলেন, ইরানের সিদ্ধান্ত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির মেয়াদ খুব শিগগিরই শেষ হতে চলেছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ কয়েকটি পোস্টে ইরানের সঙ্গে কোনও চুক্তি না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন।

একই সঙ্গে, ইরানি জাহাজগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযান সত্ত্বেও ট্রাম্প এই চুক্তি সম্ভব বলে আশাপ্রকাশ করে চলেছেন।

মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘‘আমরা পুরোপুরি প্রস্তুত। আমাদের কাছে প্রচুর গোলাবারুদসহ সবকিছুই পর্যাপ্ত পরিমাণে আছে…। আমরা এই সময়টাকে সরঞ্জাম মজুতের কাজে লাগিয়েছি এবং তারাও (ইরান) হয়তো কিছুটা মজুত করেছে।’’

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD